Font Problem? ঢাকা, বুধবার, ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ ১৪২০
  • প্রতি মুহূর্তের শেয়ার সংবাদ
  • Sharenews24.com
Plot Sell
সর্বশেষ সংবাদ: 
  • মনিটরিংয়ের পাশাপাশি কার্যকর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা
  • মার্চেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত
  • প্রগতি লাইফের লভ্যাংশ ঘোষণা
  • বীচ হ্যাচারীর লভ্যাংশ ঘোষণা
  • আইপিও অনুমোদনে ভিতরে বাহিরে বিএসইসি’র যথাযর্থ মনিটরিং নেই
  • প্রচ্ছদ
  • বাজার বিশ্লেষণ
    • দৈনিক
    • সাপ্তাহিক
  • এক্সক্লুসিভ
  • আজকের ঘটনা
  • কোম্পানি সংবাদ
  • সাক্ষাৎকার
  • গুজব
  • এজিএম/ ইজিএম
  • সার্কিট ব্রেকার
  • পিই রেশিও
  • রাইট শেয়ার
  • লেনদেন তথ্য
    • খাত অনুযায়ী লেনদেন
    • টপটেন গেইনার
    • টপটেন লুজার
  • আইপিও
    • কারেন্ট আইপিও
    • আইপিও রেজাল্ট
  • অগ্রিম তথ্য
    • লভ্যাংশ ঘোষণার তথ্য
    • মূল্য সংবেদনশীল  তথ্য
  • বিনিয়োগকারীর কথা
  • অনুসন্ধানী রির্পোট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • সারাদেশ
  • সারাবিশ্ব
প্রচ্ছদ » এক্সক্লুসিভ

আলাদা বিও স্থানান্তর প্রক্রিয়া সিংহ ভাগ প্রস্তুত

ঢাকা, মার্চ ০১: শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস হিসাবের নন-ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে আলাদাভাবে বেনিফিশিয়ার ওনার্সে (বিও) স্থানান্তর প্রক্রিয়া সিংহ ভাগ প্রস্তুত করা হয়েছে। এরপরে এ হিসাব থেকে সংশ্লিষ্ট বিওধারীরা আলাদাভাবে তাদের লেনদেন কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া ২/৪ প্রতিষ্ঠান এখনও তাদের কার্য সম্পন্ন করতে পারেনি। তবে অতিদ্রুত তাদের আলাদা করণের কাজ সম্পন্ন করবে। একাধিক মার্চেন্ট ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ডিসেম্বরে শেয়ারবাজারে বড় ধরনের ধ্বস নামে। এরপরে কারণ খুঁজতে পরের বছর ২০১১ সালে ফেব্রুয়ারি মাসে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। এ কমিটি দুই মাস তদন্ত কার্যক্রম শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে বাজার ধ্বসের পিছনে যতগুলো কারণ উত্থাপন করা হয়েছিল তার একটি ছিল মার্চেন্ট ব্যাংকগুলো অমনিবাস হিসাব। এ হিসাবের মাধ্যমে কারসাজি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। একইসঙ্গে এ হিসাব বন্ধের ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় গত বছর ৩০ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা থেকে আলাদা হিসাবে অমনিবাস রূপান্তরের জন্য বলা হয়। পরে মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সময় বাড়ানোর আবেদন করে। এ প্রেক্ষিতে বিএসইসির ৩০ ডিসেম্বর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মার্চেন্ট ব্যাংকারগুলোকে সব নন-ডিসক্রিশনারি গ্রাহকদের হিসাব আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পৃথক বিও হিসাবে রূপান্তর করতে হবে। একই সঙ্গে প্রত্যেক মার্চেন্ট ব্যাংকারের জন্য নিজস্ব কাস্টডি ডিপির মাধ্যমে বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে বিও হিসাব খুলতে হবে। এ প্রেক্ষিতে বিএসইসি গত মঙ্গলবা কমিশন সভায় মার্চেন্ট ব্যাংকের নন-ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে অমনিবাস হিসাব পৃথক বিওতে রূপান্তরের সময়সীমা বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে। একইসঙ্গে পৃথক বিও হিসাবে রূপান্তরের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত আবেদন বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এ বিষয়ে কয়েকটি মার্চেন্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা জানান, মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস হিসাব থেকে প্রত্যেক বিনিয়োগকারীর আলাদা বিও হিসাব খোলার জন্য বিএসইসি থেকে দুই মাস সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। এ সময়ের মধ্যে প্রায় ৯০ ভাগ মার্চেন্ট ব্যাংক তাদের নন-ডিসক্রিশনারি হিসাব থেকে আলাদা বিও হিসাবে রূপান্তর কার্যক্রম প্রস্তুত করেছে। এছাড়া হাতে গোনা ৪/৫ বড় ইক্যুইটি প্রতিষ্ঠান তাদের হিসাবজনিত কার্য পুরোপুরি সম্পন্ন করতে পারেনি। তবে তারাও নন-ডিসক্রিশনারি থেকে বিনিয়োগকারীদের জন্য আলাদা বিও হিসাব করে ফেলবে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, মার্চেন্ট ব্যাংকগুলো অমনিবাস হিসাবের মাধ্যমে দুই ধরনের হিসাব রয়েছে। এর মধ্যে একটি ডিসক্রিশনারি অপরটি নন-ডিসক্রিশনারি। ডিসক্রিশনারি হিসাবের মাধ্যমে তারা লেনদেন না করলেও নন-ডিসক্রিশনারি থেকে ডিসক্রিশনারির আদলে লেনদেন পরিচালনা করত। এ অবস্থায় নন-ডিসক্রিশনারি থেকে প্রত্যেক বিনিয়োগকারীর আলাদাভাবে বিও হিসাব প্রস্তুত রাখা হয়েছে। তবে অমনিবাস হিসাবে ডিসক্রিশনারি হিসাব দ্বারা লেনদেন করতে পারবে মার্চেন্ট ব্যাংকগুলো। এ হিসাবের ধরন হচ্ছে, দেশীবিদেশী বিনিয়োগকারী এবং বড় ব্যক্তি বিনিয়োগকারী তাদের অর্থ যদি শেয়ারবাজারে বিনিয়োগ করতে আগ্রহী হয় এবং সময় দিতে না পারে সেক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দেবে। তারাই (পোটফোলিও ম্যানেজমেন্ট) তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে এ হিসাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর লেনদেনে সম্পাদান করবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সহ-সভাপতি তানজিল চৌধুরী শেয়ারনিউজ২৪ডটকমকে বলেন, বিএসইসি থেকে অমনিবাস হিসাবে নন-ডিসক্রিশনারি থেকে প্রত্যেক বিনিয়োগকারীর আলাদা বিও খোলার জন্য দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। মার্চেন্ট ব্যাংকগুলো সে অনুযায়ি তাদের কার্য প্রস্তুত করেছে। এ কারণে সময় বাড়ানোর কোন প্রয়োজন দেখা দেয়নি। সব মিলিয়ে নন-ডিসক্রিশনারি হিসাব নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনা হয়েছে তার একটি ইতিবাচক সমাপ্তি ঘটবে বলে তিনি মনে করেন। একইসঙ্গে এ বিষয়টি নিয়ে ভয়ের কোন কারন নেই।



শেয়ারনিউজ ২৪/এন/বাবু/১৯০৫ঘ.

এক্সক্লুসিভ এর সর্বশেষ খবর
  • আইপিও অনুমোদনে ভিতরে বাহিরে বিএসইসি’র যথাযর্থ মনিটরিং নেই
  • এখনো চিঠি পাননি অনেক বিনিয়োগকারী
  • কেপিসিএল’র আর্থিক প্রতিবেদনের উপর অডিট ফার্মের আপত্তি
  • ১৩ পরিচালকের শেয়ার লেনদেন ও হস্তান্তর
  • মনিটরিংয়ের পাশাপাশি কার্যকর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা
  • বিনিয়োগের মাধ্যমে লোকসান কমাতে পারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান
  • নানা ইস্যুতে বিনিয়োগকারীদের সক্রিয়তা বেড়েছে
  • বিএসইসি’র কাছে ডিএসই’র বিশেষ প্রস্তাব
  • লটারির ফলাফল প্রকাশ
  • এমডি পদে থাকা হলো না নাসির এ চৌধুরীর
  • শেয়ার বাজারের সর্বশেষ খবর
  • আইপিও অনুমোদনে ভিতরে বাহিরে বিএসইসি’র যথাযর্থ মনিটরিং নেই
  • বীচ হ্যাচারীর লভ্যাংশ ঘোষণা
  • প্রগতি লাইফের লভ্যাংশ ঘোষণা
  • মার্চেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত
  • এখনো চিঠি পাননি অনেক বিনিয়োগকারী
  • অস্বস্তিতে খুলনার বিনিয়োগকারীরা
  • আল-আরাফা ব্যাংকের বোনাস শেয়ার বিওতে
  • ২৬ মে ৩ কোম্পানির লেনদেন স্থগিত
  • ২৬ মে ৩ কোম্পানির লেনদেন শুরু
  • আগামীকাল উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে
  • কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন পরিচালকরা
  • ৩ মাসে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ৪ হাজার কোটি টাকা
  • দর পতনের মধ্য দিনে লেনদেন শেষ
  • কেপিসিএল’র আর্থিক প্রতিবেদনের উপর অডিট ফার্মের আপত্তি
  • ১৩ পরিচালকের শেয়ার লেনদেন ও হস্তান্তর
  • মনিটরিংয়ের পাশাপাশি কার্যকর পদক্ষেপ চান বিনিয়োগকারীরা
  • জাতীয় সর্বশেষ খবর
  • বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি
  • শিবিরের কেন্দ্রীয় সভাপতির সুস্থতা কামনায় দোয়া
  • রানা প্লাজার তদন্ত প্রতিবেদন জমা রোববার
  • রাজশাহীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
  • মহাসেনে ফসলের ক্ষতি ২৭৫ কোটি টাকা
  • কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • যশোরে বাস থেকে পড়ে একজন নিহত
  • যশোর পাসপোর্ট অফিসে পুলিশের উপর দালালদের হামলা
  • খালেদার দুর্নীতি মামলা পেছালো
  • হাজতে আবার সালাহউদ্দিন
  • Print
    sharenews

    সম্পাদক: আশরাফুল হক মুকুল। সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : আটলান্টিক ওয়াজ উদ্দিন টাওয়ার, ফ্ল্যাট নং: ৯/বি, ১৬৮, হাতিরপুল বাজার, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ ফোন: ০২৯৬১৫৫৪৫, ০১৯৪৬৭৯৯০৬২। ই-মেইল : sharenews24@gmail.com

    বিজ্ঞাপন | আইন কানুন

    Copyright © 2011 - 2013 Sharenews24.com. Developed by Green Tech Solution