ঢাকা, মার্চ ০১: রাজবাড়ীতে ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৪টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. নজরুল (২২), আল আমিন (২৪),সাইদুল (১৯) ও মো. শফিকুল মোল্লা(২২)। তাদের সবার বাড়িই রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে।
জানা যায়, নিহতরা মোটরসাইকেলে দৌলতদিয়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রাক তাদের খানখানাপুর ছোট ব্রিজের কাছে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নজরুল,আল আমিন ও সাইদুল নিহত হয়। গুরুতর আহতাবস্থায় শফিকুলকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।