ঢাকা, মার্চ ০১: বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি মন্দিরের প্রতীমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহম্পতিবার রাতে উপজেলার চিংড়াখালি ইউনিয়নের সিংজোড় গোপালপুর গ্রামের মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে।
এছাড়া দুটি প্রতীমা পাশ্ববর্ত্তী খালে ফেলে দেয় দুবৃত্তরা । কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
মন্দির কমিটির সভাপতি, সকালে মাঠে গরু নিয়ে যাবার সময় সব প্রতীমা ভাঙ্গা দেখে তিনি ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য চেয়ারম্যানকে জানান।
চিংড়াখালি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম জানান, তিনি স্থানীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে থানায় জানালে শুক্রবার দুপুরে মোড়েলগঞ্জ সার্কেল এএসপি মোঃ শহিদুল ইসলাম ও মোড়েলগঞ্জ থানার অফিসার ইন চার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো: আসলাম উদ্দিন জানান, দীর্ঘ ১৫ বছর ধরে এ মন্দিরে দুর্গা পুজা উদযাপিত হয়ে আসছে । গত বছর পুজা শেষে প্রতীমা বিসর্জন দেয়া হয় না। হঠাৎ বৃহস্পতিবার রাতে ভাংচুরের ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এলাকাবাসীও নিশ্চিত করে বলতে পারছে। তাই বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।